জেডএসআর (ZSR) স্ট্যাপলার পদ্ধতি

জেডএসআর হলো খৎনার জগতে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত প্রযুক্তি। এটি একটি ওয়ান-টাইম ইউজড (Disposable) ডিভাইসের মাধ্যমে সম্পন্ন করা হয়। যারা কোনো প্রকার সেলাই বা দাগ ছাড়াই প্রিমিয়াম কসমেটিক রেজাল্ট চান, তাদের জন্য এটিই সেরা পছন্দ।

প্রধান বৈশিষ্ট্যসমূহ:

  • দ্রুততা নির্ভুলতা: এই সার্জারিটি সম্পন্ন হতে মাত্র ৫ থেকে ১০ মিনিট সময় লাগে। এটি সম্পূর্ণ মেশিন-নিয়ন্ত্রিত (Computerized precision) হওয়ায় কাটার মান অত্যন্ত নিখুঁত ও সুষম হয়।
  • রক্তপাতহীন সেলাইবিহীন: এই পদ্ধতির সবচেয়ে বড় বিশেষত্ব হলো কাটার সাথে সাথেই স্ট্যাপলারের মাধ্যমে চামড়া সিল হয়ে যায়। ফলে রক্তপাতের সম্ভাবনা থাকে না বললেই চলে। যেহেতু এতে চিরাচরিত সুঁই-সুতার সেলাইয়ের প্রয়োজন হয় না, তাই ক্ষত শুকানোর পর কোনো সেলাইয়ের দাগ থাকে না।
  • চমৎকার কসমেটিক রেজাল্ট: সার্জারি পরবর্তী কোনো স্কার বা দাগ না থাকায় এটি দেখতে অত্যন্ত সুন্দর ও স্বাভাবিক মনে হয়।
  • দ্রুত আরোগ্য: সাধারণ খৎনার তুলনায় এই পদ্ধতিতে নিরাময় অত্যন্ত দ্রুত হয়। অধিকাংশ শিশু মাত্র ১ থেকে ২ দিনের মধ্যেই তাদের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারে।

Opening hours

Everyday 10AM - 08PM
Break TIme 01 PM - 02PM

Don't hesitate to contact our customer support for more information.

Appoinment

What they say about us